রমজান ২০২৬ ব্যবসাদের জন্য সেরা কনটেন্ট স্ট্রেটেজি প্ল্যান

রমজান শুধু হেদায়েতের মাস নয়, এই সময়

মানুষের রুটিন বদলে যায়, কেনাকাটার ধরণও বদলে যায়। একটু সঠিক প্ল্যান করলেই এই পুরো সময়টাকে আপনার ব্র্যান্ডের জন্য কাজে লাগানো যায়। এরকম কিছু নেয়ে কনটেন্ট স্ট্রেটেজি।

এখানে কিছু সহজ কনটেন্ট স্ট্রেটেজি টিপস দিলাম:

শুরতে যা করবেন:
-রমজান আসার আগেই প্রস্তুতি নিতে হবে। ক্যাম্পেইন, অফার, পোস্টের আইডিয়া আগে থেকে ঠিক করে রাখুন। যারা অর্গানিক প্রডাক্ট বিক্রি করেন তারা।

-ইফতারের ঠিক আগে (সূর্য ডোবার আগে) একটি শুভেচ্ছা পোস্ট বা রেসিপি টিপ শেয়ার করুন। এই সময়ের engagement rate সবচেয়ে বেশি।

-অফার দিন, শুধু ডিসকাউন্ট না, 'পারিবারিক ইফতার প্যাকেজ', 'সাহরি স্পেশাল' বা 'গিফট হ্যাম্পার'-এর মতো অফার দিলে বেশি সাড়া মেলে।

-এই মাসের আবহ মানানসই প্রোডাক্ট এবং ছবি দিন। ছোট-খাটো রোজার গল্প, ইসলামিক বার্তা, শেয়ার করুন।

-শুধু "কিনুন কিনুন" এইভাবে চাপ দিলে হবে না। মানুষের সাথে সম্পর্ক বাড়ান এই মাসে।

-অনেক গৃহিণী এই মাসে ফ্রি থাকেন, ছাত্রসহ, এদেরকে টার্গেট করুন।

-আপনার এলাকার একটি মসজিদ বা দরিদ্র পরিবারের ইফতারের ব্যবস্থায় সহযোগিতা করুন। এর ছবি/ভিডিও শেয়ার করুন।

-"ইফতার জন্য আপনার প্রিয় খাবার কী?" – এমন একটি সাধারণ পোল দিন ফেসবুকে।

মানুষের মন্তব্যে উত্তর দিন।

আর যারা কাপড় ব্যবসা করেন তারাও নতুন কালেকশন প্রী ট্রায়াল করার সুযোগ দেন।

কসমেটিকস ব্যবসা করলে, তারা প্রিতে মেহেদী সাঝ, ইদের কিরকম করে সাঝ হবে তার টিপ্স শেয়ার করবেন।

রমজান পরেও সম্পর্ক রাখুন:
-ঈদের শেষে একটি "রমজান কেমন কাটলো?" স্ট্যাটাস দিন। মানুষ তখনও এই আলোচনা পছন্দ করে।

মনে রাখবেন রমজানে মানুষের মনটা একটু নরম থাকে। ভালোবাসা দিয়েই সবচেয়ে বড় মার্কেটিং হয়।

কাষ্টমারের চাহিদার খেয়াল রাখুন, তাহলে তারা নিজ থেকেই আপনার কাছে আসবে। এই রমজানে শুধু বিক্রি বাড়ানোর লক্ষ্য না রেখে, কিছু নতুন মানুষকে আপনার ব্র্যান্ডের বন্ধু বানানোর লক্ষ্য রাখুন।

Keep reading